প্রিন্ট এর তারিখঃ Oct 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 30, 2026 ইং
মিরাজের রেকর্ড ভেঙে নাইমের নতুন মাইলফলক

বাংলাদেশের দশম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেট শিকার করেছেন স্পিনার নাইম হাসান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০ দশমিক ৫ ওভার বল করে ৩৩ রানে ৪ উইকেট নেন নাইম। টেস্ট ক্যারিয়ারের ১৬তম ম্যাচে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন নাইম।
বলের হিসেবে বাংলাদেশের স্পিনারদের মধ্যে সবচেয়ে কম ডেলিভারিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন নাইম। এতে ভেঙে গেছে আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজের রেকর্ড।
৫০ উইকেট শিকার করতে নাইমের লেগেছে ২ হাজার ৮৫৬টি বল ডেলিভারি। ১৩ টেস্টে ৩ হাজার ৫১২ বল ডেলিভারিতে ৫০ উইকেট নিয়ে এতদিন রেকর্ডের মালিক ছিলেন মিরাজ।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।